বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Photo-Gallery
গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ১৫.০১.২০২৬ তারিখে পিপি এন্ড পিডিসি সেমিনার কক্ষে পরিচালক, প্রকৌশলী, বিজ্ঞানী, কর্মকর্তা এবং কর্মচারীদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়।
ইংরেজি নতুন বছর ২০২৬ উপলক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মগ-টাওয়েল বিতরণ
১৮/১১/২০২৫ তারিখে পাইলট প্ল্যান্ট এন্ড প্রসেস ডেভেলপমেন্ট সেন্টার (পিপি এন্ড পিডিসি) কর্তৃক আয়োজিত ”দেশীয় শিল্পের উন্নয়নে উদ্ভাবনী ও টেকসই প্রযুক্তির প্রয়োগ” শীর্ষক অংশীজন সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান, সদস্য (উন্নয়ন); জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, সদস্য (অর্থ) এবং জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সদস্য (প্রশাসন)। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ড. মোসাঃ হোসনে আরা বেগম, পরিচালক, পিপি এন্ড পিডিসি ও সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), বিসিএসআইআর। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠান, NGO থেকে আগত প্রতিনিধিবৃন্দ, শিল্পোদক্তাগণ, বিসিএসআইআর-এর বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, সচিব মহোদয়, গবেষণা সমন্বয়কারী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিজ্ঞানীবৃন্দ, ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিসিএসআইআর-এ বাস্তবায়িত ‘লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের উন্নয়ন ও ই-ওয়েস্ট প্রক্রিয়াকরণের সুবিধাদি সৃষ্টি’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের অংশীজনদের মতবিনিময় সভা ৮ নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন মহোদয়। তিনি সভায় উপস্থিত অংশীজনদের সাথে মতবিনিময় করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিসিএসআইআর-এর সম্মানিত চেয়ারম্যান ড. সামিনা আহমেদ মহোদয়। সভায় আরও উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সম্মানিত সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের পরিচালকবৃন্দ, সচিব, সংশ্লিষ্ট বিজ্ঞানী/প্রকৌশলীবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাবৃদ।
সমন্বয় সভা জুলাই ২০২৫
পেটেন্ট আবেদন বিষয়ক ট্রেনিং ০৮.০৭.২০২৫
পিপিআর প্রশিক্ষণ ১৪.০৫.২০২৫
বৈজ্ঞানিক যন্ত্রের প্রশিক্ষণ- AFM, তারিখঃ ২৫/০৫/২০২৫
ইন্টার্নশিপ ২০২৫
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষানবিশ পর্যায়ে পিপি এন্ড পিডিসি গবেষণাগারের কিছু মুহূর্ত